Search This Blog

Wednesday, 1 April 2020

হাজারও ব্যাথা বেদনার পরে

💬 : 0 comment

হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে

হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে  ২

পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে  ২

হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল-কোরআন  ২
ভাঙ্গল সবার ভুল তোমারই পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে  ২

আল-আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২

হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে

হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে  ৩

No comments: